
মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী মোঃ আইয়ুব আলী দিদার ১নং ওয়ার্ড ফুটবল মার্কা নিয়ে অংশ নিয়েছেন।
জয়ের লক্ষে তিনি ভোটারদের কাছে যান এবং দোয়া ও ভোট চান। নির্বাচনী গণসংযোগ কালে মেম্বার প্রার্থী আইয়ুব দিদার তিনি বলেন ভোটার আমাকে চাচ্ছে। ইনশাআল্লাহ আমি নির্বাচীত হলে ভোটারদের সুখে দুঃখে পাশে থাকবো। ফুটবল প্রতীক পেয়েই মাঠ চষে বেড়াচ্ছেন সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন আইয়ুব আলী দিদার । ভোটযুদ্ধের এই প্রচারণায় পথসভা, গনসংযোগ, উঠান বৈঠক করে যাচ্চেন তিনি।
সোমবার (০১ নবেম্বর ) সকাল ১১টায় স্থানীয় ভোটারদের কাছে জনসংযোগ ও লিপলেট বিতরণ করেন মোঃ আইয়ুব আলী দিদার। এবরের নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
চাদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে এবার সাধারণ সদস্য (মেম্বার) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আরও তিনি প্রার্থী রয়েছেন। তারপরও জয়ের সম্ভাবনা দেখছন তিনি। কারণ, ভোটার ও এলাকাবাসী আমার সঙ্গে আছেন বলে তিনি জানান। তিনি আরো বলেন আমি মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি। সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অনেকের উপকার করেছি।
তিনি আরও বলেন, এলাকার মানুষ আমাকে ভালোবাসে। তারা আমার মানসিকতা মূল্যায়ন করেছে। আমি নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়তে সবাইকে নিয়ে কাজ করব।
ওয়ার্ডবাসীসহ ভোটারদের দোয়া ও ভোটেই জয়ী হবেন বলে বিশ্বাস এই তরুণের। নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। এখন প্রতীক পেয়েও সকাল থেকে রাত পর্যন্ত পাড়া-মহল্লার অলিগলি, মেঠোপথ, হাটবাজারে গণসংযোগে দেখা যাচ্ছে তাকে। গ্রামের সবার সঙ্গে ভালো থাকায় আইয়ুব আলী দিদার ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে এলাকাবাসী আমি আশাবাদী।
