
মতলব পৌরসভা প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নিউজ হোস্টেল মাঠে শুরু হতে যাচ্ছে মরহুম বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম গিয়াসউদ্দিন স্মৃতি T – 20 গোল্ড কাপ ক্রিকেট টূর্ণামেন্ট (সিজন – ২)। বিগত বছরের সফলতাকে পুঁজি করে এবারও মতলব একাদশ এর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখন।
আয়োজক কমিটি জানান, টুর্নামেন্ট সম্পন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে। যা অভিজ্ঞ আম্পায়ার দ্বারা টেপ টেনিস বলে পরিচালিত হবে। খেলার এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ ০১-১২-২০২১ ইং। টুর্ণামেন্টে অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে যোগাযোগ করার জন্য আহন জানান আয়োজক কমিটি।
