
মতলব প্রতিনিধি :
মতলব দক্ষিণ উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের কুচকাওয়াজ প্রদর্শনে প্রথম স্থান অর্জন করেছে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজে “ক” গ্রুপে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি প্রথম স্থান লাভ করেছে।
একাডেমির এই সাফল্যে সম্মানিত উপদেষ্টা, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, অভিভাবকবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও ধনাগোদা বার্তার প্রকাশক মোঃ আশরাফুল জাহান শাওলিন। এসময় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা হক, উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আশরাফুল জাহান শাওলিন এবং কোমলমতি শিক্ষার্থীরা।
