শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • জাতীয় >> মতলব
  • মায়া ও কামরুল আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য – Dhonagoda Barta
  • মায়া ও কামরুল আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন।

    আজ সোমবার আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

    আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ১৯ জন। এর মধ্যে সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম ও আবদুল মতিন খসরু মারা গেছেন।

    রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনকে এর আগে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়। আজ নতুন দুজনকে সভাপতিমণ্ডলীর সদস্য করে পদসংখ্যা পূর্ণ করা হলো।

    মোফাজ্জল হোসেন ও কামরুল ইসলাম দুজনই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এবার তাঁদের পদোন্নতি হলো।

    আজ অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক