
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিন উপজেলা প্রবাশী গৌর নিতাই সংঘ ( U.S.A ) এর পক্ষ থেকে এক কন্যাদায় গ্রস্থ পিতাকে আর্থিক অনুবাদ প্রধান করা হয় ।
৮ মার্চ মঙ্গলবার বিকালে মতলব বাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে প্রবাসী গৌর নিতাই সংঘের পক্ষ থেকে দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের গাংকান্দা গ্রামের পশুরাম চন্দ্র মনি (বাসু) এর মেয়ের বিয়ের জন্য ত্রিশ হাজার টাকার অনুদান প্রধান করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী গৌর নিতাই সংঘের সভাপতি সুদর্শন দাশ, সহ-সভাপতি বাসুদেব সাহা সাধারন সম্পাদক উৎপল কুমার চন্দ, সহ-সাধারণ সম্পাদক লিটন সরকার সদস্য বলাই সাহা ও সেবাইত উত্তম চক্রবর্তী ।
