
সমির ভট্টাচার্য্যঃ
যথাযথ মর্যাদা মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তলন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । গত ২৬ মার্চ শনিবার বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়।
সহকারী শিক্ষক শাহআলমের পরিচালনায় ও বিদ্যালয়ের সভাপতি লায়ন জয়নুল আবেদীন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন মুকুল, বিশেষ অতিথি ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু, বিদ্যালয়ের দাতা মোঃ মাসুদ বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ নাসির উদ্দীনসহ ম্যানিজিং কমিটির সদস্য, অভিবাবক ও ছাত্র ছাত্রী বৃন্দরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
