
সেমিফাইনালে ফরিদগঞ্জকে হারিয়ে ফাইনালে মতলব দক্ষিন উপজেলার বালক ও বালিকা দল
মোঃ আশরাফুল জাহান শাওলিন, মতলব দক্ষিণ (চাঁদপুর):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক অনূর্ধ্ব-১৭ ইভেন্টের সেমিফাইনালে ফরিদগঞ্জ উপজেলার বালক ও বালিকা দলকে হারিয়ে মতলব দক্ষিন উপজেলার বালক ও বালিকা দল ফাইনাল নিশ্চিত করেছে।
গত ২৫ মে বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালিকা অনূর্ধ্ব-১৭) ২০২২ এর জেলা পর্যায়ে সেমিফাইনালে ফরিদগঞ্জ উপজেলার বালিকা দলকে ট্রাইব্রেকারে ২ – ১ গোলে হারিয়ে মতলব দক্ষিন উপজেলা বালিকা দল ফাইনালে উঠে। অন্যদিক ফরিদগঞ্জ বালক দলকে ট্রাইবেকারে ৪ – ১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মতলব দক্ষিন উপজেলার বালক দল ।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন মতলব দক্ষিন উপজেলা সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, মতলব ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলেক, কাউন্সিলর পিন্টু সাহা, ক্রীড়া ব্যাক্তিত্ব গোলাম কাদের মুকুল, প্রভাষক আশরাফুল জাহান শাওলিন, মোঃ মামুন হোসেন জামাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ অনেকেই।
@কপিরাইট
আগামী ২৬ মে বৃহস্পতিবার বিকাল ৩ টায় চাঁদপুর সদর উপজেলার সাথে মতলব দক্ষিন উপজেলা বালক ও বালিকা দল ফাইনাল খেলায় মুখোমুখি হবে।
