শিরোনাম
টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণের ইউএনও ফাহমিদা হক শুদ্ধাচার প্রতিযোগিতায় জেলায় শ্রেষ্ঠ – Dhonagoda Barta
  • মতলব দক্ষিণের ইউএনও ফাহমিদা হক শুদ্ধাচার প্রতিযোগিতায় জেলায় শ্রেষ্ঠ – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    শুদ্ধাচার প্রতিযোগিতায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএন) ফাহমিদা হক জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। ২০২১-২২ অর্থ বছরের শুদ্ধাচার চর্চার পুরস্কার প্রদানের জন্য গঠিত বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬ সদস্যের যাচাই-বাছাই কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হককে চাঁদপুর জেলার ৫ম থেকে ১০ম গ্রেডের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা করেন। জানা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মন্ত্রিপরিষদ বিভাগের আঞ্চলিক/মাঠ পর্যায়ের কার্যালয়ের জাতীয় শ্রদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা ২০২০-২১ এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ অনুযায়ী মাঠ পর্যায়ের সফল অফিসার হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সাথে আচরণ, সেবা গ্রহীতাদের সাথে আচরণসহ মোট ১৯টি বিষয়ে কর্মদক্ষতার উপর মান নির্ণয়ে ফাহমিদা হক ১০০ নাম্বারের মধ্যে ১০০ নাম্বার পেয়ে চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এদিকে ইউএনও ফাহমিদা হক জেলার মধ্যে শুদ্ধাচার প্রতিযোগিতায় জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক, সুধীজন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)