শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে ওএমএসের ডিলারশিপ বাতিল, ৪৫০ কেজি চাল জব্দ >> Dhonagoda Barta
  • মতলবে ওএমএসের ডিলারশিপ বাতিল, ৪৫০ কেজি চাল জব্দ >> Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতাঃ

    মতলব দক্ষিণ উপজেলার দিঘলদি মাস্টারবাজার এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে ৪৫০ কেজি ওএমএসের চাল জব্দ করেন ইউএনও ফাহমিদা হক। এ ঘটনায় ওএমএসের ডিলার মাহফুজ চৌধুরী ডিলারশিপ বাতিল করে স্থানীয় প্রশাসন। জব্দ করা চাল খাদ্যগুদামে পাঠানো হয়েছে।

    জানা যায়, এ বছর প্রত্যেক ডিলারকে প্রতিদিন ২ হাজার কেজি করে ওএমএসের চাল দেওয়া হয়। ৪ ডিলারকে দেওয়া হয় ৮ হাজার কেজি চাল। প্রতি ক্রেতাকে ৫ কেজি করে মোট ৪০০ ক্রেতার কাছে প্রতিদিন একজন ডিলার ওই চাল বিক্রি করার কথা। প্রতিদিন ১ হাজার ৬০০ ক্রেতার কাছে ওই ৮ হাজার কেজি চাল বিক্রি করার কথা চার ডিলারের। মাস্টাররোল পদ্ধতিতে ক্রেতাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে ওই চাল বিক্রির নিয়ম।

    উপজেলার দিঘলদী এলাকার ওএমএসের ডিলার মাহফুজ চৌধুরী বিক্রির জন্য গত রোববার স্থানীয় খাদ্যগুদাম থেকে ২ হাজার কেজি চাল উত্তোলন করে মাস্টারবাজার এলাকার একটি ঘরে রাখেন। গতকাল সোমবার তাঁর পক্ষে আবু মুসা নামের এক ব্যক্তি ক্রেতাদের কাছে ১ হাজার ৫৫০ কেজি চাল বিক্রি করেন। বাকি ৪৫০ কেজি (১৫ বস্তা) চাল বিক্রি করেননি। অবিক্রীত চালের বিষয়টি ওএমএস কমিটিকেও জানাননি। সেখানকার একটি ঘরে রেখে ওই চাল আত্মসাৎ করেন। খবর পেয়ে ইউএনও ফাহমিদা হক ঘটনাস্থলে যান এবং অভিযান চালিয়ে আত্মসাৎ করা ওই চাল জব্দ করেন।

    ইউএনও ফাহমিদা হক জানান, আজ বিকেলে জব্দ করা চাল উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। ডিলার মাহফুজ চৌধুরীর ডিলারশিপের লাইসেন্সও বাতিল করা হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)