শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • শোকজের জবাব দিলেন মতলবের সেই ইউপি চেয়ারম্যান >> Dhonagoda Barta
  • শোকজের জবাব দিলেন মতলবের সেই ইউপি চেয়ারম্যান >> Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ (চাঁদপুর):

    ভিজিডি কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মধ্যে চাল ওজনে কম দেয়ার অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা প্রশাসন। তবে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লা সেই নোটিশের দায়সারা জবাব দিয়েছেন।
    গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লার স্বাক্ষরিত খামের ভেতর জবাবের চিঠি উপজেলা ইউএনও কার্যালয়ে পৌঁছে দেন। তা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
    ইউএনও কার্যালয়ের নোটিশের জবাবে তিনি উল্লেখ করেছেন, ‘নায়েরগাঁও খাদ্য গুদাম থেকে ৩০ কেজি পরিমান বস্তা না দিয়ে ৫০ কেজি পরিমান চালের বস্তা দেওয়ায় বস্তা খুলে জুলাই এবং আগস্ট ২০২২ মাসের বিডব্লিউবি উপকারভোগী পরিবারের মাঝে গত ২১ আগস্ট খ্রি. তারিখে চাউল বিতরণ করা হয়। বস্তার মুখ খুলে চাউল বিতরণ করার কারণে কিছু চাউল অপচয় হয় এবং চাউল বিতরণের সময় উপকারভোগী পরিবার ছাড়াও এলাকার কিছু অসহায় দরিদ্র লোক উপস্থিত ছিল। মানবিক কারনে তাদেরকেও কিছু চাল দিয়ে সান্তনা দেওয়া হয়। যার কারণে উপকারভোগী কিছু পরিবারকে পরিমাণের চেয়ে ৪-৫ কেজি করে চাউল কম দেওয়া হয়েছে। যেসকল উপকারভোগী পরিবারকে চাউল কম দেওয়া হয়েছে তাদের কোন প্রকার অভিযোগ বা আপত্তি ছিল না।’
    এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক গত ১২ সেপ্টেম্বর চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়।
    কারণ দর্শানো নোটিশের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লা বলেন, আমি ওই শোকজ নোটিশের জবাব জমা দিয়েছে।
    উল্লেখ্য, গত ২১ আগস্ট সকাল থেকে ইউনিয়নে ভিজিডির কার্ডধারী ২৪৬ জন নারীর মাঝে জুলাই-আগস্ট মাসের চাল বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লার নির্দেশে চাল দেয়ার ক্ষেত্রে ওজনে কম দেয়ায় সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জনপ্রতি দুই মাসের ৬০ কেজির স্থলে ৫০ থেকে ৫৫ কেজি করে চাল দেয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন ভুক্তভোগীরা। এতে তাকে কারণ দর্শানো নোটিশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

    ছবিঃ চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)