শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে রক্ষায় ক্রীড়ার কোন বিকল্প নেই…..পরিকল্পনা প্রতিমন্ত্রী ডঃ শামসুল আলম
  • শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে রক্ষায় ক্রীড়ার কোন বিকল্প নেই…..পরিকল্পনা প্রতিমন্ত্রী ডঃ শামসুল আলম

    ধনাগোদা বার্তা.

    মতলবে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

    মতলব দক্ষিন (চাঁদপুর)ঃ চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলায় নিউ হোস্টেল মাঠে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

    ২২ ফেব্রুয়ারী বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডঃ শামসুল আলম।

    উপজেলার ১৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এই টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহন করে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়। টস জিতে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ২২৪ রানের টার্গেট দেয়। জবাবে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ৬১ রানে অলআউট হলে বিশাল জয় পায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

    পুরস্কার বিতরণী পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারিরীক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। আমাদের অনেক শিক্ষার্থী খেলাধুলা বাদ দিয়ে তারা মোবাইল কেন্দ্রীক হয়ে পড়েছে। কখনো কখনো তারা হয়ে পড়ছে বিপথগামী। তাই আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে রক্ষায় ক্রীড়ার কোন বিকল্প নেই।

    উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেনু দাশের সভাপতিত্বে এবং আলআমিন ক্রীড়া চক্রের সভাপতি ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, কিশোর ব্রাদার্স ক্লাবের সভাপতি ফারুক বিন জামান প্রমুখ।

    এছাড়াও প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

    পরে অতিথিবৃন্দ সকল বিভাগে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন।

     

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)