
মতলবে এক বসত ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর পিংড়া গ্রামের নুরুল ইসলাম হাজীর বাড়ীতে ঘটেছে।
সরজমিনে জানাযায় গত ১৭ জানুয়ারি বুধবার গভীর রাতে নুরুল ইসলামের ঘরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারী ও কাঠের আলমারি সহ এক ব্রিফকেসের তালা খুলে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা সহ জায়গার একাধিক দলিল নিয়ে যায় চোরের দল।
পরের দিন সকালে ফারুকের (নুরুল ইসলামের ছেল) স্ত্রী বাহিরে লাইটের সুইচ নিভাতে এসে দেখতে পায় ওই ঘরের তালা ভাঙ্গা এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তাৎক্ষণিক চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের মানুষজন ছুটে আস। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইউপি সদস্য কামরুল ইসলাম। এ ঘটনার পর বাড়ীর লোকজন থানায় একটি লিখিত অভিযোগ করলে এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ।
এ বিষয়ে নুরুল ইসলাম হাজীর ছেলে ফারুক বলেন, ওই ঘরে আমার আব্বা, আম্মা থাকতো। তারা আমার ছোট ভাইয়ের ঢাকার বাসায় বেড়াতে যায়। আর এ সুযোগটি কাজে লাগায় চোরের দল। জানাশোনা কোন চোরের দল তালা ভেঙ্গে চুরির এই ঘটনাটি ঘটিয়েছে।
৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং থানায় জানাতে বলি।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন, চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা ভালোভাবে অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
