শিরোনাম
মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধু
  • মতলবে চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধু

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য ঃ

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় তন্নী আক্তার (১৯) নামে এক গৃহবধূ একসাথে চার বাচ্চার (নবজাতক) জন্ম দেন। এর মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েঢ়েব। আজ বুধবার দুপুর দুইটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় পরিবার পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত নারী ও শিশু ওয়ার্ডে ওই চার নবজাতকের জন্ম হয়। নির্ধারিত সময়ের অনেক কম সময়ে (ছয় মাস) জন্ম নেওয়ায় বাচ্চাগুলো শারীরিকভাবে অপরিপক্ক। কিছুটা অসুস্থও। তাদের আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
    তন্নী আক্তারের বাড়ি উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামে। ওই গ্রামের দুবাইপ্রবাসী সোহেল আহম্মেদের স্ত্রী তিনি।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ সূত্র জানায়, সন্তানসম্ভবা হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে তন্নী আক্তার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে কর্মরত একজন পরিবার কল্যাণ পরিদর্শিকার (এফডব্লিউভি) সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন। আজ বুধবার সকালে প্রসববেদনা দেখা দিলে ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত নারী ও শিশু (নবজাতক) ওয়ার্ডে ভর্তি হন। সেখানে পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ পরিদর্শিকা ফারজানা আক্তারের হাতে তাঁর (তন্নী) একে একে ওই চার নবজাতকের স্বাভাবিক প্রসব হয়।
    পরিবার কল্যাণ পরিদর্শিকা ফারজানা আক্তার বলেন, মাত্র ছয় মাস সময়ে জন্ম নেওয়ায় চারটি নবজাতকই অপুষ্ট ও অপরিপক্ক। তাদের ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম। সুস্থ ও স্বাভাবিক একটি নবজাতকের ওজন থাকে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত। কম ওজনের ও অপুষ্ট হয়ে জন্ম নেওয়ায় ওই চার নবজাতকই তেমন সুস্থ নয়। শ্বাসকষ্টও হচ্ছে তাদের। তবে বাচ্চাগুলোর মা সুস্থ রয়েছেন। নবজাতদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

    তবে কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় বাচ্চাগুলো টিকবে কিনা এ নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবার ।
    চার বাচ্চার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

    এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিন ফেরদৌস বলেন, তাঁর কার্যালয়ের তত্ত্বাবধানে ওই চার নবজাতকের একসঙ্গে জন্ম হওয়ায় তা্রঁ ভালো লাগছে। অকালজাত হওয়ায় বাচ্চাগুলো নিয়ে চিন্তায় রয়েছেন। উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) পাঠানো হয়েছে ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)