
ঢাকার ঐতিহ্যবাহী বনানী কবর ময়দানের পাশেই প্রয়াত দিপু চৌধুরীর স্মৃতিচারণ ও মোনাজাতের মাধ্যমে মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ (সিজন-১) এর ফাইনাল শেষ হলো। প্রধান অতিথি হিসাবে সারা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা জনাব আমিরুল ইসলাম রাসেল।
এসময় তিনি বলেন, প্রয়াত আমার নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু মতলবের হাজারো অসহায় পরিবারের অভিভাবক ছিলেন আমি সামাজিক সংগঠন করতে গিয়ে দিপু ভাইয়ের আধর ও ভালবাসা পেয়েছি , তরুণ প্রজন্মের আইডল এই চাঁদপুরে তিনি হাজার হাজার খেলোয়ার তৈরির কাড়িগর ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। তিনি যুব সমাজ কে খেলাধুলায় অগ্রগামী হতে সামনে থেকে নেতৃত্ব দিতেন। মতলবে চৌধুরী পরিবারের প্রতি সারা ফাউন্ডেশন আজীবন কৃতজ্ঞ থাকিবে। এই টুর্ণামেন্টর মধ্য দিয়ে সারা ফাউন্ডেশন তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবে আশা করি এবং প্রতি বছর এই মতলবে দিপু ভাইয়ের স্মরণে এমন টুর্ণামেন্টের আয়োজন থাকবে, এটাই আমার প্রত্যাশা।
১৭ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১টায় সারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সঞ্চালনায়, ক্রিয়া সম্পাদক তাহের খানের সভাপতিত্বে মাঠ প্রাঙ্গণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন ছাত্রলীগে নেতা রিদয় প্রধান
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
সারা ফাউন্ডেশনের সদস্যরা ও কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক।
আয়োজক কমিটির ও সারা ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন শাহাদাত বলেন, আমাদের টুর্ণামেন্টে মোট ৮ টি দলের অংশগ্রহন করেছে। আজ ফাইনাল খেলায় অংশ গ্রহন করে বিপুল শক্তিশালী মতলব একাদশ বনাম গজরা একাদশ ।
পরিশেষে ২ গোল জয়লাভ করে মতলব একাদশ।
টিম গুলো হলোঃ ১/ বাদল কিং একাদশ, ২, টিম -৭১, ৩/ শাহাদাত একাদশ ৪/ টিম-৫১ ৬/ মতলব একাদশ ৭/ তাহের খান একাদশ ও গজরা একাদশ।
খেলার অন্যান্য আয়োজক সদস্যদের মধ্যে রয়েছেন,
সারা ফাউন্ডেশনের ক্রিয়া বিষয়ক সম্পাদক তাহের খান।
প্রচার সম্পাদক, মোঃ মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শাকিল প্রধান। সাংগঠনিক সম্পাদক, মোঃ বাদল ফরাজি,
সহসভাপতি, খাদিজা আক্তার,রক্ত বিষয় সম্পাদক, মোঃ জুম্মান, সদস্য নেহাল সরদার, মুন্না সরদার, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক নরুল হাসান সোহান, সদস্য হৃদয় সহ অনেকেই
উল্লেখ্য যে, টুর্ণামেন্টের উদ্বোধনী ও আজ ফাইনাল অনুষ্ঠানে মতলবের বহুআলোচিত সেচ্ছাসেবী সংগঠন সারা ফাউন্ডেশন
অর্থায়নে করেছেন। একঝাঁক মেধাবী তরুণদের সমন্বয়ে গঠিত মতলবে হাজারো সেচ্ছাসেবী কাজ করা এই সংগঠন। সংগঠন প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল বলেন আমরা চেষ্টা করবো মতলবের তরুণদের মাদক ও নেশা মুক্ত রাখতে, প্রয়াত মতলবের বিভিন্ন গুণীজনের স্মরণে ফুটবল ক্রিকেট নানান ক্রিয়ামুখী কার্যক্রম পরিচালনা করার জন্য। তবে সকল আয়োজকদের কাছে অনুরোধ। এগুলো নামে যেন কোনো চাঁদা উঠনো না হয়। তাহলে এক শ্রেণীর মানুষ
পেশা হিসাবে নিবে। তাই বলবো সবদিক খেয়াল রেখে টুর্নামেন্ট গুলো পরিচালনা করার বিনীত অনুরোধ রইলো।
এবং প্রয়াতো নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু ভাইয়ের স্মৃতিচারণের জন্য যেহেতু টুর্নামেন্ট গুলো পরিচালনা হচ্ছে তাই প্রত্যেক টুর্নামেন্টের খেলোয়াড়দের উচিত বনানী এসে ভাইয়ের কবর জিয়ারত করা। ভাইয়ের আদর্শ স্মৃতি হিসাবে মনে ধারণ করা।
