শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব >> স্বাস্থ্য
  • ডা. মহিবুল্লাহ্‌ সৌরভের লিখা কবিতা “একুশ”
  • ডা. মহিবুল্লাহ্‌ সৌরভের লিখা কবিতা “একুশ”

    ধনাগোদা বার্তা.

    একুশ মানে বইমেলা নয়
    একুশ মানে রক্ত-
    একুশ আমার ভায়ের বুকে
    জমাট বাধা কষ্ট!
    একুশ আমার দ্ব্যার্থ কন্ঠ
    বিদ্রোহ আর অধিকার,
    একুশ মানে স্বাধীনতা,
    নিজের ভাষায় চিৎকার।
    একুশ মানে একতারা সুর
    বাউল ভাটিয়ালি গান,
    একুশ মানে তুমি আমি-
    জাতীয়তা সংবিধান।
    একুশ আমার প্রথম সাহস
    উপলব্ধি অহংকার,
    একুশ মানে নতুন করে
    স্বপ্ন দেখার অঙ্গীকার।
    একুশ মানে চাদনী রাতে
    গাজী কালুর পুথি পাঠ,
    একুশ আমার দশ দিগন্ত,
    ক্লান্ত মাঝির খেয়া ঘাট।
    একুশ শুধু শোকের নয়
    গোলাভরা সোনার ধান,
    একুশ আমার মায়ের মুখে
    ঘুমপাড়ানি গল্প গান।
    একুশ মানে প্রথম প্রেমে
    অব্যক্ত পদ্য লেখা,
    একুশ মানে রং তুলিতে
    নতুন দিনের ছবি আঁকা।
    একুশ আমার লব্ধ জ্ঞান
    সভ্যতা আর ইতিহাস
    একুশ আমার মানচিত্র
    বিজয় কেতন জয়োল্লাস।

    আরও পড়ুন

    শীতের আগেই কেন দাঁত শিরশির করে? করণীয় জানালেন বিশেষজ্ঞ
    আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
    দেশে হামের উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    স্বাস্থ্য সচেতনতায় চিকিৎসকের অর্জিত জ্ঞানের প্রসারে গুরুত্বারোপ
    দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু