শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে কর্মী নিয়োগ ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে মহান শহীদ দিবস পালিত
  • মতলব দক্ষিণে মহান শহীদ দিবস পালিত

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন। একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে মতলব সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে উদযাপন কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

    পরে চাঁদপুর ২ আসনের সংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এই সময় আরো শ্রদ্ধা নিবেদন করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মতলব পৌরসভা, মতলব প্রেসক্লাব, মতলব দক্ষিণ থানা, মতলব পৌর আওয়ামীলীগ ও যুবলীগ, মতলব সরকারি ডিগ্রী কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্টার অফিস, মতলব পল্লী বিদ্যুৎ সমিতিরসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

    একুশে ফেব্রুয়ারীর সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, সুবর্ণ স্কুল, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমী, কচিকাঁচা প্রি ক্যাডার স্কুল, কচিকাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি উচ্চ বিদ্যালয়, মতলবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, স্ট্যান্ডার্ড এডুকেয়ার, লিটন স্কলার্স স্কুল, বিডি ক্লিন মতলব দক্ষিণ উপজেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান। পরে মতলব সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি আরম্ভ হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

    মহান শহীদ দিবস উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)