
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণে এক ব্যবসায়ীকে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে সম্মান হানীর চেষ্টা করছে খোকন প্রধান নামের এক ব্যাক্তি ।
সরজমিনে জানাযায় মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের শান্তিনগর বাজারের বিশিষ্ট সার ও কিটনাশক ব্যবসায়ী জীবন পালের বিরোদ্ধে কিটনাশক ঔষধ দিয়ে আলু ফসল নষ্ট হওয়ায় অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার বরাবর মিথ্যা ও বানোয়াট লিখিত অভিযোগ করে ব্যবসসয়ী ও সামাজিক ভাবে সম্মান হানীর চেষ্টা করছেন একই এলাকার খোকন প্রধান ।
এ বিষয়ে খোকন প্রধানের জেঠাত ভাই হারুনুর রশিদ বলেন ও তার ভাতিজা কাশেম বলেন খোকন প্রধান যে অভিযোগ করেছে তা সম্পুর্ণ মিথা। আমরাও আলু চাষ করেছি আমাদের আলুর জমিতেও ব্লাস্ট রোগ আক্রমণ করেছিল। সময় মত জীবন পালের কাছ থেকে ঔষধ নিয়ে ব্যবহার করায় ফসল নষ্ট হয়নি ।
একই গ্রামের ছিদ্দিক প্রধান বলেন অভিযোগের কয়েক দিন আগে ঔষধের বাকী টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগরা হয়েছিল । তাই সে প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে । তাছাড়া খোকন প্রধান যে ঔষধের প্যাকেট দেখিয়েছে তা আলু খেতে ব্যবহার হয়না ।
এ বিষয়ে জীবন পাল বলেন আমি ২৫ বছর যাবত এ বাজারে সার ও কিটনাশক ঔষধ সুনামের সাথে বিক্রি করছি । কেউ কখনো এমন অভিযোগ করেনি । কিছু দিন আগে আমি তার কাছে পাওনা টাকা চাইলে তার সাথে আমার কথা কাটাকাটি হয় । এ কারনে সে আমার ব্যবসার সুনাম ক্ষুন্ন ও সামাজিক ভাবে আমাকে সম্মান হানী করতে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেন আমি এ অভিযোগের তিব্র নিন্দা জানাই।
এ বিষয়ে উপজোলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেন অভিযোগ পেয়ে আমি লোক পাঠিয়েছি। খোকন যে ঔষধের প্যাকেট দেখিয়েছেন তা শুধু ধান খেতে ব্যবহার হয়। আলু খেতে না ।
