শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • অতিরিক্ত সচিব হলেন মতলবের কৃতী সন্তান সৈয়দা সালমা জাফরীন – Dhonagoda Barta
  • অতিরিক্ত সচিব হলেন মতলবের কৃতী সন্তান সৈয়দা সালমা জাফরীন – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    অতিরিক্ত সচিব হলেন মতলবের কৃতী সন্তান সৈয়দা সালমা জাফরীন

    স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন চাঁদপুরের চাঁদমুখ মতলব দক্ষিণের কৃতি সন্তান সৈয়দা সালমা জাফরীন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এ তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন।

    এদিকে সৈয়দা সালমা জাফরীনের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় চাঁদপুর জেলার সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

    সৈয়দা সালমা জাফরীন ১৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরীতে যোগ দেন। এর বাইরেও তাঁর আরো একটি পরিচয় রয়েছে, তিনি একজন সংগীতশিল্পি ও কবি। শব্দ ও সুরের সঙ্গে বন্ধুত্ব গড়েছেন সেই তরুণ বয়সে। তাই পেশাগত জীবনের ফাঁকে একচিলতে অবসর পেলেই ছুটে যান প্রকৃতির আঁচলে। শব্দের পরে শব্দ বসিয়ে নির্মাণ করেন কাব্যমালা।

    সৈয়দা সালমা জাফরীন ১০ মে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী বোয়ালিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইউসুফ আল বকাউল, মাতার নাম সালমা বেগম। প্রকৃতির সার্নিধ্যে বেড়ে ওঠা সালমা জাফরীন ছোট বয়স থেকেই প্রচন্ড রকম মেধাবী আর বুদ্ধিমান ছিলেন।

    তাঁর পরিবার ছিলো সমাজচেতন এবং শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতি প্রিয়। এজন্যে তাঁকে উচ্চ শিক্ষায় গড়ে তুলতে বাবা-মায়ের উৎসাহ-অনুপ্রেরণার কমতি ছিলো না। সৈয়দা সালমা জাফরীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং এমএ (ইংরেজী) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইউকে’র ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন।

    সৈয়দা সালমা জাফরীনের দাম্পত্য সঙ্গী শাওন চৌধুরী। তিনি ঢাকা নয়া পল্টনের কর অঞ্চল-১৫ এর অতিরিক্ত কর কমিশনার। বর্তমানে তিনি ঢাকার স্থায়ীভাবে বসবাস করছেন। ঢাকায় বসবাস করলেও নিজ এলাকায় নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। গোপনে-নিভৃতে নিজ এলাকায় সমাজ বিনির্মাণ তথা মানবিক কাজ করে যাচ্ছেন তিনি।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান