শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • অর্থনৈতিক সূচকে দক্ষিণ এশিয়ার এক নম্বরে বাংলাদেশ…পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম
  • অর্থনৈতিক সূচকে দক্ষিণ এশিয়ার এক নম্বরে বাংলাদেশ…পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

    মতলব দক্ষিণ (চাঁদপুর): পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন বলেছেন অর্থনৈতিক সূচকে দক্ষিণ এশিয়ার এক নম্বরে বাংলাদেশ। মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। মানুষ কিভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং তাদের কিভাবে স্বাবলম্বী করা যায় ও হাসি ফোটানো যায় সে চিন্তা নিয়েই দেশ পরিচালনা করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    গতকাল ১৫ জানুয়ারি (রবিবার) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজ অর্থায়নে গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন।

    তিনি আরো বলেন, বাংলাদেশে আগামী ১০০ বছরের রোড ম্যাপ করা। দেশের যুবক যুবতীদের বেকারত্ব দুর করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের ব্যবস্থা করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। তাই আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা সরকারকে পূণরায় ক্ষমতায় আনার জন্য আপনারা কাজ করবেন। মতলবের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা গজারিয়া সেতুটি বর্তমান সরকার আমলেই শেষ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

    মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ ।

    এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সালেহ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন , মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ। পরে মতলব পৌরসভার ১০০০ জন ও ৬ ইউনিয়নের ৬ শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

     

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)