
চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার এর সভাপতিত্ত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি মোঃ ইকবাল হোসেন পিপিএম, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ।
প্রধান অতিথি বিশেষ কল্যাণ সভায় চাঁদপুর জেলার অফিসার্স ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন এবং অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন, ডিউটিরত অবস্থায় প্রত্যেক পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব পালনে মানবিকতা, ধৈর্য, বুদ্ধিমত্তার ও সর্বদা সতর্কতার সহিত কাজ করতে হবে।
বিশেষ কল্যাণ সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ লাইন চাঁদপুরের পুলিশ সদস্যগণ।
