শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ইব্রাহিমপুর ক্রিকেট টুর্নামেন্ট সিজন ২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
  • ইব্রাহিমপুর ক্রিকেট টুর্নামেন্ট সিজন ২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    মোঃ হোসেন গাজী।।

    চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন ঈদগা বাজারে ইব্রাহিমপুর ক্রিকেট টুর্নামেন্ট (আই সি টি) সিজন ২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঈদগাহ বাজার বিআইডব্লিউটিএ মাঠে ইব্রাহিমপুর মানবিক সংঘ আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় আলুর বাজার স্পোর্টিং ক্লাব ও চরচেঞ্চাশ ৮ নং বয়েজ স্কোয়াড একাদশ স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন। খেলায় আলুর বাজার স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে জয়লাভ করে।

    ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। এ সময় তিনি বলেন, এমন এক সময় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যখন যুবসমাজের মাঝে মাদক ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। তাই মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া চৌকিদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোক্তার তালুকদার জেলা যুবলের সহ দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল গোলদার। আমন্ত্রিত মেহমান হিসেবে বিশিষ্ট সমাজসেবক আঃ রহমান সরদার, ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর মাঝি, সাধারণ সম্পাদক নাসির শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মুন্সী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইমাম হোসেন শেখ, ৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নূরে আলম গাজী উপস্থিত ছিলেন

    টুর্নামেন্টের সার্বিক পরিচালনা করেন ইব্রাহিমপুর মানবিক সংঘের সভাপতি ও ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাজু শেখ, ইসমাইল শেখ, লিটন গাজী, রবিউল পাটওয়ারী, বাচ্চু সরদার, রাসেল হোসেনসহ আরো অনেকে। খেলা দেখার জন্য মাঠের কানায় কানায় দর্শকদের উপস্থিতি দেখা যায়।

    আরও পড়ুন

    কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ 
    কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম
    কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
    মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও
    সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ
    কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা
    চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয়
    কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন