শিরোনাম
অরুণাচলে বাঁধবিরোধী আন্দোলনে সংঘর্ষ, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রুরা ফিলিপাইনে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ উজিরপুরে সংঘাতের জেরে প্রাণহানি, মাইক্রোবাসসহ আটক নয়জন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • ঈদের আনন্দ ম্লান, মিথ্যা মামলায় কারাগারে ওমান প্রবাসী রাসেল হাজী
  • ঈদের আনন্দ ম্লান, মিথ্যা মামলায় কারাগারে ওমান প্রবাসী রাসেল হাজী

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামে ওমান প্রবাসী রাসেল হাজীকে মিথ্যা মামলায় জড়ানো ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ বকাউল ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মে রাতে ছাত্রদল নেতা মালেক পাটোয়ারীর ডাকে রাসেল হাজী একটি মেয়েসংক্রান্ত সালিশ বৈঠকে অংশ নিতে আব্দুর রবের বাড়িতে যান। অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেল হাজী ও মালেক পাটোয়ারীকে একটি কক্ষে আটকে রাখা হয়।
    পরে তাদের আটকে রাখার খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজী বাড়ির লোকজন সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
    স্থানীয় কয়েকজনের দাবি, রাসেল হাজী প্রবাস থেকে ঈদের ছুটিতে দেশে এসেছিলেন এবং সালিশ বৈঠকে অংশ নিতে তাকে ডেকে নেওয়া হয়েছিল। তাদের অভিযোগ, ঘটনার সময় তিনি সরাসরি সংঘর্ষে জড়িত না থাকলেও তাকে মামলার আসামি করা হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
    হাজী বাড়ির সোহাগ জানান, সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। পরে তারা জানতে পারেন রাসেল ও মালেককে আটকে রাখা হয়েছে। তার দাবি, রাসেল হাজী সংঘর্ষের সময় কক্ষে ছিলেন এবং তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি রাসেল হাজীর মুক্তি দাবি করেন।
    অন্যদিকে মোতালেব বকাউল বলেন, প্রায় ১০ মাস আগে মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল, যার একটি মামলা এখনও আদালতে বিচারাধীন। তার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় শরীফ বকাউল বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন।
    এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন

    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
    সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২
    চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী
    কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা
    কক্সবাজারে হোটেলে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকদের সৈকতে ছুট
    নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে ফিরলেন তিন হাজার পর্যটক
    সাজেকে আটকে পড়া ৩ হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
    সাজেকে পর্যটক উদ্ধারে অভিযানে নিরাপত্তা ঘটনায়, আহত সাত