শিরোনাম
গাজার শিশুদের সাহায্যে দেড় কোটি টাকা তুললেন হামজা চৌধুরী সুনামগঞ্জে দেড় শতাধিক সিসি ক্যামেরা অকেজো: বাড়ছে অপরাধ করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে কর্মী নিয়োগ ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • কচুয়ার বুধুন্ডা গ্রামে অগ্নিকান্ডে ১৫টি ঘর পুড়ে ছাঁই, ক্ষতির পরিমান ১৬কোটি টাকা
  • কচুয়ার বুধুন্ডা গ্রামে অগ্নিকান্ডে ১৫টি ঘর পুড়ে ছাঁই, ক্ষতির পরিমান ১৬কোটি টাকা

    ধনাগোদা বার্তা.

    কচুয়া প্রতিনিধি :

    চাঁদপুরের কচুয়া উপজেলা বুধুন্ডা গ্রামের দৌলাগাজী প্রধানীয়া বাড়ীতে ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১২টায় অগ্নিকান্ডের ঘটনায় মুক্তার হোসেন, সাইফুল ইসলাম, বজলুসহ আরও অনেকের ছোট বড় মোট ১৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১৬কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে জানাযায়। অগ্নিকান্ডের ফলে ক্ষতিগ্রস্তদের স্বপ্নে গড়া বসত ঘরগুলো নিমিষেই পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়ে।

    জানাযায় অগ্নিকান্ডের সূত্রপাত হয় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে। পুড়ে যাওয়া ঘর গুলোতে থাকা পরিবারের প্রায় ৮০ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ লক্ষ টাকা ও কাঠ এবং স্টীলের আসবাবপত্র সহ ঘরে থাকা কাপড়চোপড় ও মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

    অগ্নিকান্ড ছড়িয়ে পড়ার সাথে সাথে বসতবাড়ির বাসিন্দাদের ডাক-চিৎকারে চারিদিক থেকে এলাকার মানুষ ছুটে আসে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত কচুয়া উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে এবং কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতবাড়ির ১৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

    অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দাঁড়াবার জন্য স্থানীয় সাধারণ মানুষ এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)