শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে ইতালি পাঠানোর নামে প্রতারণা:থানায় অভিযোগ করলেন ভুক্তভোগী মনিরুল ইসলাম
  • কালিগঞ্জে ইতালি পাঠানোর নামে প্রতারণা:থানায় অভিযোগ করলেন ভুক্তভোগী মনিরুল ইসলাম

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন,ব্যুরো চীফ, কালিগঞ্জ সাতক্ষীরা।

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দিপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেন ছেলে মো. মনিরুল ইসলাম (২৭) থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে,একই ইউনিয়নের গনেশপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে ‘কেনা’ (৪৫) এবং তার স্ত্রী মরিয়ম খাতুন তাকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ১১ লাখ টাকা হাতিয়ে নেন।

    মনিরুল ইসলাম জানান, ২০২৩ সালে শফিকুল ও মরিয়ম তাকে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দেন। চুক্তি অনুযায়ী, তিনি তাদের কাছে ১১ লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে শফিকুল তাকে লিবিয়ায় নিয়ে যান, কিন্তু প্রতিশ্রুত ইতালি পাঠানোর ব্যবস্থা না করে সেখানে তাকে আটকে রাখেন এবং অতিরিক্ত ৪ লাখ টাকা দাবি করেন। তিনি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকা প্রদানের প্রস্তাব দিলে শফিকুল রাজি হননি। লিবিয়ায় অবস্থানকালে তিনি চরম দুর্ভোগের শিকার হন এবং ১১ মাস পর দেশে ফিরে আসেন।

    দেশে ফিরে তিনি শফিকুল ও তার স্ত্রীর সঙ্গে টাকা ফেরতের বিষয়ে যোগাযোগ করলে তারা অশোভন আচরণ ও প্রাণনাশের হুমকি দেন। মনিরুলের অভিযোগ, তার টাকা ব্যবহার করে শফিকুল নিজের পুত্র ও শ্যালককে ইতালি পাঠিয়ে দিয়েছেন।স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম বিদেশে কাজের নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। তিনি একটি দালাল চক্রের মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছেন। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেকে প্রতারণার শিকার হবেন।

    এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, “অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”প্রতারণাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,