শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে ইতালি পাঠানোর নামে প্রতারণা: স্বামী লিবিয়ায় আটকে,থানায় স্ত্রীর অভিযোগ
  • কালিগঞ্জে ইতালি পাঠানোর নামে প্রতারণা: স্বামী লিবিয়ায় আটকে,থানায় স্ত্রীর অভিযোগ

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা মোছাঃ সালমা শিরিন (৩৪) থানায় অভিযোগ দায়ের করেছেন যে,তার স্বামী মোঃ সুবাহান গাজীকে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছে। অভিযুক্ত একই গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে ইতালি’র মানব পাচারকারী দালাল মাফিয়া চক্রের গডফাদার শফিকুল ইসলাম ওরফে ‘কেনা’ এবং তার পরিবারের সদস্যরা—দ্বিতীয় স্ত্রী মোছাঃ মরিয়ম খাতুন, প্রথম স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন, ছেলে ইমন গাজী ও মেয়ে ইভা খাতুন—সুবাহান গাজীকে লিবিয়ায় নিয়ে গিয়ে আটকে রেখেছেন এবং অতিরিক্ত অর্থ দাবি করছেন।

    সালমা শিরিন জানান, ২০২৩ সালে শফিকুল ইসলাম তার স্বামীকে ইতালি পাঠানোর প্রস্তাব দেন এবং চুক্তি অনুযায়ী ১১ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আরও ৫ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়, মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু সুবাহানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রাখা হয় এবং বর্তমানে তিনি সেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন।সালমা আরও অভিযোগ করেন, অভিযুক্ত’ রা তার স্বামীকে হত্যা বা গুম করার হুমকি দিচ্ছেন এবং আরও অর্থ দাবি করছেন। এ বিষয়ে তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত সহায়তা কামনা করেছেন। অভিযুক্তরা আত্মীয় হওয়ায় বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার চরম আর্থিক ও মানসিক দুর্দশায় রয়েছে।স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শফিকুল ইসলাম ওরফে ‘কেনা’ এলাকাসহ বিভিন্ন জেলা থেকে ইতালি পাঠানোর প্রলোভনে সাধারণ মানুষকে লিবিয়ায় নিয়ে গিয়ে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করছে। সালমা শিরিনের অভিযোগটি মানব পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, এবং যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধ করা যায়।

    অভিযুক্ত শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন সাংবাদিকদের জানান, “ইতালিতে নিয়ে যাবার চুক্তি ছিল। পরবর্তীতে অনেকবার নিয়ে যাবার চেষ্টা করলেও ইতালিতে সম্ভব হয়নি। বর্তমানে সুবাহান গাজী লিবিয়ায় আছেন।”এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,