শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি, স্বস্তি ফিরল সাধারণ মানুষের মাঝে
  • কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি, স্বস্তি ফিরল সাধারণ মানুষের মাঝে

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষঃ
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পুলিন বাবুর হাটখোলায় জ্বালানি তেল সংকটের মধ্যেও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ডিজেল বিক্রির কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে মজুদ থাকা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকে।
    স্থানীয়ভাবে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অনুমোদিত ডিলার কাজী রওনাকুল ইসলাম এ কার্যক্রমের মাধ্যমে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ডিজেল সরবরাহ করেন। দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি সংকটে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও কৃষকদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
    তেল সংগ্রহ করতে আসা কৃষক, পরিবহন চালক ও অন্যান্য পেশাজীবীরা নির্ধারিত নিয়ম মেনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে শৃঙ্খলার সাথে ডিজেল সংগ্রহ করেন। এতে পুরো এলাকায় স্বস্তির আবহ তৈরি হয় এবং জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
    তেল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, কুশুলিয়া পুলিনবাবুর বাজার বণিক সমিতির সভাপতি কাজী মিজান, সাধারণ সম্পাদক কাজী শামীমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
    আয়োজকরা জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেই সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্রেতাদের নিয়ন্ত্রিত ভাবে লাইনে দাঁড় করিয়ে পর্যায়ক্রমে তেল সরবরাহ করায় পুরো কার্যক্রম জুড়ে শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।
    এ সময় প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ ৪ লিটার করে ডিজেল সরবরাহ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা অব্যাহত থাকলে চলমান জ্বালানি সংকটের সময় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।
    স্থানীয়দের মতে, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে কৃষি ও পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং সংকট মোকাবিলায় জনসাধারণ আরও স্বস্তি পাবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,