শিরোনাম
ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার খুলনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ, যা ভোলেনি ভিনদেশিরাও সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: যুদ্ধের প্রভাবই কি মূল কারণ? সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে শিক্ষার্থী প্রাণহানির পর ফুটওভারব্রিজের উদ্যোগ জেলা প্রশাসনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প গোপন বৈঠকে গ্রেপ্তার পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চার দেশের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    ‘দুনিয়ার মজদুর এক হও, দালাল হটাও, কর্মসংস্থান বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষা এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় কালিগঞ্জ বাস টার্মিনালে মাহাজন, শ্রমিক ও কূলিসহ সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কালিগঞ্জ বাস টার্মিনাল শুধু যানবাহন চলাচলের একটি স্থান নয়, এটি দীর্ঘ ৫০ বছর ধরে এলাকার অসংখ্য শ্রমজীবী মানুষের জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম অবলম্বন। এ টার্মিনালকে কেন্দ্র করে মাহাজন, সাধারণ শ্রমিক, কলারম্যান, সিরিয়াল ম্যান, নাইট গার্ড, কুলি ও বিভিন্ন পেশার মানুষ জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু নানা কারণে বর্তমানে এসব মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই বাস টার্মিনাল রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা। এ সময়ে ‘দালাল হটাও, কালিগঞ্জ বাস টার্মিনাল বাঁচাও’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। বক্তারা ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষা এবং শ্রমিকদের জীবিকা সুরক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বাবু, শ্রমিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ শাহিনুর আলম, আবু দাউদ, ইয়াছিন আরাফাত, মিয়ারাজ হোসাইন বাবু, হিরা এবং সাধারণ শ্রমিক বাপ্পিসহ আরও অনেকে। এ সময় কালিগঞ্জের মাহাজন, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা
    কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ আটক ২
    অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
    মতলবে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি
    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উত্তর রাঢ়ীকান্দী জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, ঘটনাস্থল থেকে এক ব্যক্তি পলাতক
    শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী লিটন