
শিমুল হোসেন, ব্যুরো চীফ, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (৫ জুন-২০২৫ ) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “প্লাস্টিক দূষণকে পরাজিত করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবার জন্য পরিবেশ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে, বেলা ১১টায় অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের চেম্বারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম এবং সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সহ-সভাপতি ও কালিগঞ্জ প্রেস ক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদউল্লাহ বাচ্চু,কালিগঞ্জ কবিতীর্থ দোলন চাঁপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলী সোহরাব, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ইশারাত আলী,সাংবাদিক শিমুন হোসেন, মো: ফজলুর রহমান,তাপস ঘোষ, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ আজ বিশ্বব্যাপী একটি গুরুতর সমস্যা। কালিগঞ্জ উপজেলার মদিনা দরগা এলাকা থেকে সোইলপুর মায়াদীপ পর্যন্ত সবুজ বেষ্টনী ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার প্রস্তাব করা হয়। এছাড়া, কাকশিয়ালি নদীতে যত্রতত্র প্লাস্টিক পলিথিন বর্জ্য ফেলা বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় সচেতন ও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হয়েছে।
