
শিমুল হোসেন,স্টাফ রিপোর্টার:কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন সরদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় মৌতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে যুবলীগ নেতা মোঃ হুমায়ুন কবীরের সঞ্চালনায় ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধন চন্দ্র দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, বর্তমান সরকারের শাসনামলে দেশের মানুষ শান্তিতে আছে।সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নেই। ফলে আগামীতে শান্তিতে থাকার জন্য আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।এসময় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন সরদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব ফেরদাউস শিমুল,আওয়ামী লীগ নেতা আনছারউদ্দিন,৬ নংওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন হালদার,ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম জয় বাংলা সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।এসময় ছাত্রলীগ,যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
