• প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

    ধনাগোদা বার্তা.

    বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ কমিটি কর্তৃক পরিচালিত পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমক ভাবে চাঁদপুর জেলায় পালন করা হয়েছে।

    আজ ২০ মার্চ শনিবার চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহনের পরিচালনায় ও সংগঠনের সভাপতি মাইনউদ্দিন আরিফ সুমনের সভাপতিত্বে উক্ত কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহন বলেন, আবহাওয়া এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায়, পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করতে এবং মানুষের জীবন-জীবিকা নির্বাহে, খাদ্যের উৎস, অর্থনৈতিক উন্নয়ন, চিত্তবিনোদন এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগিয়ে বনায়ন সৃষ্টি করা এবং তা রক্ষা করতে সচেতন হওয়া।

    এ সময় গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদুর রেজা প্রিয়াম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে ফিরলেন তিন হাজার পর্যটক
    সাজেকে আটকে পড়া ৩ হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
    সাজেকে পর্যটক উদ্ধারে অভিযানে নিরাপত্তা ঘটনায়, আহত সাত
    কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে প্রাণ গেল চারজনের, নিখোঁজ দুই
    সাজেকে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলি: আটকা পড়ল পর্যটকবাহী গাড়ি
    সাজেকে আবার অবরোধ, মাঝপথে আটকা দুই হাজার পর্যটক
    সীতাকুণ্ডে মসজিদ কমিটির বিরোধে গাছ কাটার অভিযোগ
    কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম উদ্বোধন