শিরোনাম
দুই দিনেই কোটি ভিউ পার করল অপূর্ব-নীহার নতুন নাটক আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক অর্থসচিব পদে খায়েরুজ্জামান মজুমদার সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী যুক্তরাষ্ট্র ও ইরানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি |: মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ ‘জেলার ২’ দিয়ে বিশ্বজুড়ে ৭০০ কোটির ইতিহাস রজনীকান্তের পশ্চিম ফতেপুর ইউনিয়ন গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
  • প্রচ্ছদ
  • Uncategorized >> চাঁদপুর >> মতলব
  • চলছে করোনার দুঃসময়! বেড়েছে চুরি ও ছিনতাই
  • চলছে করোনার দুঃসময়! বেড়েছে চুরি ও ছিনতাই

    ধনাগোদা বার্তা.

    করোনার এই বিপর্যয়ে মতলবে চুরি ও ছিনতাইয়ের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ঈদুল আযহা উপলক্ষে হাটে বাজারে ও গরুর বাজারে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এদিকে, ইদানিং ভোর বেলা ও সন্ধ্যার পর কিছু ছিনতাইকারী পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ডের রূপসী পল্লী,মতলব বাইপাস সড়ক থেকে ডাকঘর রোডে বিভিন্ন রুপে আনাগোনা করছে। ভোর বেলায় মা বোনদের হাটতে বের হওয়ার সময় সতর্ক থাকতে হবে। গত ১৪ জুলাই ভোর বেলায় মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর দিঘলদী গ্রামের জনৈক দু-মহিলা হাটতে বের হয়। মতলব-বাবুরহাট সড়কের বারঠালিয়া কাদেরিয়া তৈয়্যবিয়া বাদশা মিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় একশ গজ পশ্চিম দিকে হাটতে হাটতে যাওয়ার পথে ওই দুই মহিলাকে একটি মোটরসাইকেলে (বাইক) করে দুজন যুবক এসে তাদের গতিরোধ করে এবং ধারালো ছুরি দেখিয়ে একজন মহিলার গলায় থাকা স্বর্ণের চেইনটি টান দিয়ে ছিরে কিছু অংশ নিয়ে যায়। ছুরি দেখিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখানোর কারনে ডাক চিৎকার দেয়নি মহিলা দুজন। ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে যাওয়ার পর ডাকচিৎকার দেয় এবং স্থানীয় লোকজন এগিয়ে আসে। তাই ভোর বেলায় যারা হাঁটতে বের হন দয়া করে স্বর্ণালংকার পরিধান করে এবং মূল্যবান মোবাইল সেট নিয়ে বের হবেন না। কারন ওই সময়টিতে রাস্তায় মানুষ শূন্য থাকে। সে সুযোগে ছিনতাইকারীরা রাস্তা ফাঁকা পেয়ে এসব কর্মকান্ড করে দ্রুত সময়ে পালিয়ে যায়। এ সকল সড়কে পুলিশ টহল জরুরী হয়ে পড়েছে।

    আরও পড়ুন

    মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান
    পশ্চিম ফতেপুর ইউনিয়ন গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    কালীগঞ্জের বিষ্ণুপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিরাজিয়া পারভেজ টুটুল,চাইলেন দোয়া ও আশীর্বাদ
    স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া
    ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার
    ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
    লক্ষীপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী মোস্তফা মিয়া রাড়ীর গণসংযোগ ও মিছিল
    বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫