শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও মসজিদে নগদ অর্থ প্রদান
  • চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও মসজিদে নগদ অর্থ প্রদান

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজীঃ “চলবো মোরা একসাথে জয় করব মানবতা” এই শ্লোগানকে ধারণ করে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ‘চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের’ পক্ষ থেকে চান্দ্রা বাজার ব্লাড ডোনেশন সংস্থাকে একটি অক্সিজেন সিলিন্ডার ও চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয়েছে।

    ৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫ টায় চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে
    ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারীর সভাপতিত্বে ও মোঃ মিলন পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব হযরত মাওঃ মোঃ ছালাউদ্দিন চাঁদপুরী।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান মহামারী করোনাট সংকট মুহূর্তে এই যুবকরা যে ভূমিকা রেখেছেন তা এক অতুলনীয়। আমরা আশা করি এভাবেই সারা বাংলাদেশের যদি যুবকরা এগিয়ে আসে এবং সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা কাজ করেন তাহলে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে। চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন যেভাবে কাজ শুরু করেছেন তাই ইতিপূর্বে আর কখনোই কোন সংগঠন সাধারণ মানুষের দুঃখ লাগবে এগিয়ে আসেনি। আমরা চাই ভবিষ্যতে এভাবে যদি সংগঠনের সদস্যরা কাজ করে যায় ভবিষ্যতে আমরা তাদের পাশে থাকব। এবং সবসময় দল-মত নির্বিশেষে এ সংগঠনটি কে আঁকড়ে ধরে রাখার চেষ্টা এবং সহযোগিতা করব।

    এসময় উপস্থিত ছিলেন শাহাজালাল পাটওয়ারী, মোঃ ইসমাইল হোসেন মিজি,দেলোয়ার হোসেন গাজী, ইমাম হোসেন পাটোয়ারী, শাহ পরান মিজি,মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, আল-আমিন মিজি, তুহিন খান,সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উল্লেখ্য সংগঠনের নীতিমালা অনুযায়ী কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায় ও দুস্থ এতিমদের সহযোগিতা, প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতা, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা, অসহায় দরিদ্রদের স্বাবলম্বী করার প্রচেষ্টা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আর্থিক সহায়তা দেয়া সহ সেবামূলক নানান ধরনের কার্যক্রম রয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,