
মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও হাইমচর উপজেলা আওয়ামী দপ্তর সম্পাদক ও ২ নং উঃ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাকসুদ আলম খান এর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারের বিভিন্ন দোকানে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারীর কে সাথে নিয়ে ভোটারদের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর বাশার খন্দকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন ইবু, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান মল্লিক, সহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
