শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • টাকা ও স্বর্ণ হাতিয়ে নিতে কর্মচারী খুন করল মালিককে – Dhonagoda Barta
  • টাকা ও স্বর্ণ হাতিয়ে নিতে কর্মচারী খুন করল মালিককে – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    টাকা ও স্বর্ণের অলংকার ছিনিয়ে নিতে নারায়ণপুর বাজারের মাধবী শিল্পালয়ের মালিক অমর ভক্ত প্রকাশ অমর সরকারকে নিজ প্রতিষ্ঠানের কর্মচারী জয় বিশ্বাস অনিক সহ তার সহযোগী খুন করেছে । হত্যার পর কর্মচারী অনিক ঘরের দরজায় নক করে পরিবারের লোকজনকে অমর সরকারের নিহতের ঘটনা জানান। তবে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে।

    পরে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে সে দায় স্বীকার করে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেয়।

    তার দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগী হৃদয় সূত্রধরকেও গ্রেফতার করে পুলিশ।

    তাদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যবসায়ীকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা হ্যান্ড গ্লাভস সহ লুণ্ঠিত নগদ টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

    সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন দাস বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।গ্রেফতারকৃত কর্মচারী জয় বিশ্বাস প্রকাশ অনিক মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শুভারিয়া গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে ও হৃদয় সূত্রধর নারায়ণপুর দাস বাড়ির গোপাল সূত্রধরের ছেলে। তার আদি বাড়ি কুমিল্লা দাউদকান্দি থানার গোয়ালমারি ইউনিয়নের কামারকান্দি এলাকায়।

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাঁদপুর পুলিশ সুপার মো. মিলন মাহমুদ জানান, ঘটনার রাতে অমর ভক্ত কর্মচারী অনিককে নিয়ে দোকান বন্ধ করে বাড়ি আসছিলেন। আসার পথে বাড়ির আঙ্গিনায় পৌঁছালে ঘাতক অনিক ও হৃদয় ভক্ত পরিকল্পনা অনুযায়ী তাকে গলাকেটে হত্যা করে। হত্যার পর সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তাঁরা।

    গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযানে বের হলে হৃদয় সূত্রধর এর বসত বাড়ির টয়লেটের উপর থেকে লুট করা নগদ ১৮ হাজার ২০০ টাকা, বাড়ির দক্ষিণ পাশে বালু স্তুপের ভেতর থেকে ৪০ ভরি স্বর্ণ, বাড়ির পাশের খাল থেকে দুইটি ব্যাগ, পাশের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও নারায়ণপুর দক্ষিণ বাজারের টয়লেটের পাশে খাল থেকে রক্তমাখা হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়েছে।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর দাস বাড়ি এলাকার স্বর্ণ ব্যবসায়ী অমর ভক্ত প্রকাশ অমরকে (৩৫) বাড়ির আঙ্গিনায় গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত অমর দাস মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর দাস বাড়ির শ্রী রবি ভক্তের ছেলে। তার আদি বাড়ি দাউদকান্দি থানার ঠেডালিয়া গ্রামে।

    এদিকে ২৪ ঘন্টার মধ্যে আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করায় মতলব দক্ষিণ থানা পুলিশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার।

    এ ব্যাপারে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তি করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান