শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশের মানুষ ধানের শীষ বোঝে, পিআর সিস্টেম নয় : অধ্যাপক তানভীর হুদা
  • দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশের মানুষ ধানের শীষ বোঝে, পিআর সিস্টেম নয় : অধ্যাপক তানভীর হুদা

    ধনাগোদা বার্তা.

    সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)

    চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝেনা, তারা বোঝে ধানের শীষের প্রতি ভালোবাসা। মানুষ চায় যার যার আসনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। অথচ পিআর সিস্টেমের নামে ভোট হবে চাঁদপুরে, এমপি হবেন দিনাজপুরে, এটি জনগণ মেনে নেবে না।
    শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। এ কারণে তারা এখন জনগণের আস্থা হারিয়েছে, হয়ে গেছে নিষিদ্ধ দল। আজ জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখার একমাত্র দল বিএনপি।
    তানভীর হুদা তার বক্তৃতায় আরও বলেন, দেশে শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। ডিসেম্বরের মধ্যে তফসিল, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা’র সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম এ মতিন, কবিব হোসেন খান, প্রবীণ বিএনপি নেতা মতিন মেম্বার, মতলব দক্ষিণ বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন, মতলব পৌর যুবদল নেতা আল আমিন প্রধান, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু, শরিফ ফরাজি, সারোয়ার ফরাজি, মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব সরকার।
    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে র‌্যালি প্রদর্শন করেন। পরে আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নানা দিক তুলে ধরেন।

    বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আজও লড়াই করে যাচ্ছে।
    অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    ছবি ক্যাপশন :
    মতলব দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

    সুমন আহমেদ।
    চাঁদপুর মতলব প্রতিনিধি।
    ০১৯১

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)