শিরোনাম
মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • দলিল লিখক আরিফ দর্জির খুঁটির জোর কোথায়? প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারী খালের উপর স্থায়ী স্থাপনা নির্মাণ…
  • দলিল লিখক আরিফ দর্জির খুঁটির জোর কোথায়? প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারী খালের উপর স্থায়ী স্থাপনা নির্মাণ…

    ধনাগোদা বার্তা.

    নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের দিগিলপার গ্রামের শহিদউল্লা দর্জির ছেলে দলিল লিখক আরিফের খুঁটির জোর কোথায়? প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মতলব উত্তরে নাউরী-দিগিলপার সরকারী খালের উপর স্থায়ীভাবে স্থাপনা নির্মান করছেন আরিফ দর্জি, তার খুঁটির জোর কোথায়? কিইবা তার শক্তি, তিনি মানুষকে মানুষ মনে করেননা, তিনি সাংবাদিকদের বলেন আপনারা যা লিখার লিখেন, এগুলি কেয়ার করিনা, আমি দেখবো।

    তার কথাবার্তা শুনলে মনে হয় তিনি এলাকার সর্বোচ্চ শক্তিশালী ব্যাক্তি। সাধারণ মানুষের বক্তব্য, যেকোন শক্তিশালী ব্যাক্তি হউকনা কেন,
    সরকারী খাস সম্পত্তি, পানি নিষ্কাশন খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করবে, এটি একটি অপরাধ ও অন্যায় কাজ, এটি কোনভাবেই মেনে নেওয়া সম্ভব হবে না।

    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, সরকারী খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করছেন আরিফ, এ খালের উভয় পারে মসজিদ, মাদ্রাসা ও জনসাধারণের ওযু গোসলের ঘাটলা, এ খালের পানি হাজার হাজার মুসল্লী ও জনসাধারণ ব্যবহার করে এবং এটি একটি পানি নিষ্কাশন খাল, এ বিষয়টি আমি দেখেছি, লোক পাঠিয়েছি, তিনি আমার কথা শুনেননা, এটি উচ্ছেদ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন, এ ব্যাপারে প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে সাংবাদিকদের জানান নুর মোহাম্মদ চেয়ারম্যান।

    এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি আল এমরান খান বলেন, এ বিষয়ে জরুরী ব্যবস্থা নেওয়া হবে। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ আগে ব্যবস্থা গ্রহণ করুক, তিনি ব্যবস্থা গ্রহণ না করলে আমি ব্যবস্থা নিব।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)