শিরোনাম
১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
  • প্রচ্ছদ
  • জাতীয় >> রাজনীতি >> সারাদেশ
  • নির্বাচন নিয়ে চিন্তাই করছি না, চাই এ সরকারের পতন: ফখরুল
  • নির্বাচন নিয়ে চিন্তাই করছি না, চাই এ সরকারের পতন: ফখরুল

    ধনাগোদা বার্তা.

    অনলাইন ডেক্স

    বিএনপি এবার নির্বাচন নিয়ে চিন্তাই করছে না, বরং তারা এ সরকারের পতন চায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার ( ২৭ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, ‘এ সরকারকে যেতেই হবে এবং যাওয়ার পর একটি নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটাই চূড়ান্ত। ’

    এদিকে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের আগে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর মধ্য দিয়েই একটি নতুন সরকার গঠিত হবে। ’

    আলোচনা সভায় বিএনপির মহাসচিব যুবদলকে স্বপ্ন দেখতে শুরু করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘যুবদল যেন স্বপ্ন দেখে একটি আধুনিক রাষ্ট্রের, একটি আধুনিক জাতি গঠনের। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন যুবদল প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি এমন একটি সংগঠন করতে চেয়েছেন, যেটি ভবিষ্যতে বিএনপিকে নেতৃত্ব দেবে, রাষ্ট্রকে নেতৃত্ব দেবে এবং জাতি গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। বিগত ৪৩ বছরে যুবদল নিঃসন্দেহে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে। ’

    মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে বাংলাদেশের যে সংকটময় মুহূর্ত, এ মুহূর্তে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে যুবদলকে। যুবশক্তিকে কাজে লাগিয়ে সারা দেশের মানুষকে সংগঠিত করে দানবীয় যে সরকার বুকের ওপর চেপে বসে আছে, তাদের পরাজিত করতে হবে। যে সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে আটক করে রেখেছে, আমাদের স্বপ্নের নেতা তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে, অসংখ্য নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, তাদের পরাজিত করতে যুবদলকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। ’

    নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, আমরা এ সরকারের পরিবর্তন চাই। এই যুবকেরাই সেই পরিবর্তন আনতে পারে। সেই পরিবর্তন আনতে অবশ্যই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। ’

    আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়; দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান ও আবদুস সালাম; যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সাইফুল আলম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন।

    আরও পড়ুন

    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি