শিরোনাম
আলোর পথে ফিরলেন পাবনা-সিরাজগঞ্জ ও রাজবাড়ীর ৬৫ চরমপন্থী নিয়োগ প্রতারণা থেকে সাবধান করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের লড়াইয়ে এগিয়ে আইজেনকোট চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওসমানী বিমানবন্দরে অন্তঃসত্ত্বা যাত্রীকে ফ্লাইটে উঠতে বাধা, বাতিল ভ্রমণ সাড়ে ছয় ঘণ্টা পর সচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে সেরা এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইনস এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন মুন্সি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের লড়াইয়ে এগিয়ে আইজেনকোট
  • নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের লড়াইয়ে এগিয়ে আইজেনকোট

    ইসরাইলের আসন্ন সরকার গঠনের লড়াইয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন গাদি আইজেনকোট। দেশটির আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট এবং রাআম পার্টি তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। হিব্রু সংবাদমাধ্যম ওয়াল্লাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়েন্ট লিস্টের এক জ্যেষ্ঠ নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। জেরুজালেম পোস্টের প্রতিবেদনেও ইঙ্গিত পাওয়া গেছে যে, আরব দলগুলো প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে আলোচনায় আইজেনকোটের নাম প্রস্তাব করতে যাচ্ছে।

    আগামী বুধবার অর্থাৎ ৪ নভেম্বর কেন্দ্রীয় নির্বাচন কমিটি আনুষ্ঠানিক ফলাফল প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করবে।

    এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তার বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করবেন। তবে প্রেসিডেন্ট এই রাজনৈতিক সংকটের সমাধানে দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো পক্ষ যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে ইসরাইলকে পুনরায় নির্বাচনের ঝুঁকিতে পড়তে হতে পারে। নতুন নির্বাচন এড়াতে দলগুলোর নেতাদের সৃজনশীল ও বাস্তবসম্মত সমঝোতার পথ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন তিনি।

    নির্বাচনী সমীকরণে এখন পর্যন্ত গাদি আইজেনকোটের পাল্লা ভারী। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের সঙ্গে দলগুলোর পরামর্শ পর্ব বুধবার শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলতে পারে। ইসরাইলি আইন অনুযায়ী, চূড়ান্ত ফলাফল ঘোষণার সাত দিনের মধ্যে প্রেসিডেন্টকে সরকার গঠনের দায়িত্ব কাউকে প্রদান করতে হবে। সাধারণত যে প্রার্থী পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন বা সুপারিশ নিশ্চিত করতে পারেন, প্রেসিডেন্ট তাকেই সরকার গঠনের জন্য মনোনীত করেন। তবে তা বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার পর্যন্ত চলার সম্ভাবনাও রয়েছে।

    প্রাথমিক হিসাব বলছে, আরব দলগুলোর সমর্থনসহ আইজেনকোটের পক্ষে ৬০ জন আইনপ্রণেতার সমর্থন থাকার সম্ভাবনা রয়েছে। যদি চেঞ্জ ব্লকের শরিক ইসরাইল বেইতেনু দল তাকে সমর্থন দেয়, তবে এই সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়াতে পারে। অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে লিকুদ, ওতজমা ইহুদিত, শাস এবং রিলিজিয়াস জায়োনিজম পার্টি থেকে ৪৬টি সুপারিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের চূড়ান্ত অবস্থান এখনো অস্পষ্ট; তারা আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নিরপেক্ষ থাকার কৌশল অবলম্বন করতে পারে। আইজেনকোটের পক্ষে ৬০, নেতানিয়াহুর ৪৬।

    তবে কেবল প্রেসিডেন্টের কাছে সুপারিশ পাওয়া মানেই সরকার গঠনের নিশ্চয়তা নয়। দায়িত্বপ্রাপ্ত নেতাকে এরপর বিভিন্ন দলের সঙ্গে কঠিন সমঝোতা করে জোট সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া ইসরাইলি পার্লামেন্ট নেসেটে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা হবে যেকোনো প্রধানমন্ত্রীর জন্য পরবর্তী বড় পরীক্ষা। রাজনৈতিক অস্থিরতার এই সময়ে দেশটিতে নতুন করে জোট সরকার গঠনই এখন প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

    আরও পড়ুন

    বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে সেরা এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইনস
    রানওয়ে সংস্কারের কারণে এক মাস বন্ধ থাকছে ইতালির নেপলস বিমানবন্দর
    দিল্লিতে ইন্ডিয়া জোটের বিশাল বিক্ষোভ, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ
    হুথিদের হামলা রুখতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
    যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩
    তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল পাকিস্তান
    ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, ভারতে সতর্কতা জারি
    ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড়