
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলবের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কিশোর ব্রাদার্স ক্লাব এর সভাপতি ফারুক বিন জামান এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন শুভেচ্ছা জানিয়েছেন।
তারা বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের ও খুশির।
তারা আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’
তারা আরও বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।’
তারা আরও বলেন, এ উপজেলার সাধারন জনগন, চিকিৎসক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।
