শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • পরপারে চলে গেলেন মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পুষ্প
  • পরপারে চলে গেলেন মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পুষ্প

    ধনাগোদা বার্তা.

    নিজস্ব প্রতিবেদক

    জেঠার বাড়িতে বেড়াতে গিয়ে আর নিজ বাড়িতে ফেরা হলো না পুষ্প (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর। ঘা’তক বাস কেড়ে নিয়েছে তার প্রাণ। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
    গতকাল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গু’রুতর আহ’ত হয় পুষ্প।
    পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে দাউদকান্দি টোল প্লাজার কাছে তার জেঠা রতন পাটওয়ারীর বাড়িতে বেড়াতে যায় সে। বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় দু’র্ঘটনার শিকার হয় পুষ্প। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
    তার মৃ’ত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শো’কের ছায়া নেমে আসে।
    পুষ্প মতলব পৌরসভার পৈলপাড়া পাটওয়ারী বাড়ির বাসিন্দা কমল পাটওয়ারীর কন্যা। তার বাবা ঢাকায় কর্মরত। সে এক ভাই ও এক বোনের মধ্যে বড় ছিল। তার ছোট ভাই জোবায়ের মতলবগঞ্জ জে.বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
    পুষ্পের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন বলেন, “সে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী ছিল। তার মৃ’ত্যুর খবর সহপাঠীরা জানতে পারলে কা’ন্নায় ভেঙে পড়ে।”
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম বলেন, “পুষ্প ছিল আমাদের বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তার মৃ’ত্যুতে আমরা গভীরভাবে শো’কাহত। শো’কসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)