শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> সারাদেশ
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন হাইমচরের ভূমি ও গৃহহীন ১১৪ পরিবার
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন হাইমচরের ভূমি ও গৃহহীন ১১৪ পরিবার

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপলক্ষে হাইমচরের ভূমি ও গৃহহীনদের প্রদান করা হচ্ছে জমিসহ বাড়ি।

    মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। হাইমচর উপজেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানানো হয়েছে।

    উপজেলা প্রশাসনের এই প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরিব, দুঃখী, নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাবার। জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার (বর্তমানে লক্ষ্মীপুর) চরপোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের জন্য প্রথম গৃহ নির্মাণের নির্দেশ দেন। জাতির পিতার এই স্বপ্ন পূরণের লক্ষ্যে মুজিব শতবর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না।’

    প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৬ এপ্রিল দেশব্যাপী ৩য় পর্যায়ে ৩৪ হাজার ৯০৪টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

    সারা দেশের ন্যায় হাইমচর উপজেলার ১১৪টি পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

    ব্রিফিংয়ে আরো জানানো হয়, হাইমচরে ৬২৯ টি পরিবার ভূমি ও গৃহহীন রয়েছে। তাদের মধ্য থেকে আগামী ২৬ এপ্রিল চরভৈরবী ইউনিয়নের ১৬ পরিবার,হাইমচর ইউনিয়নের ৩০ পরিবার এবং নীলকমল ইউনিয়নের ৬৮ পরিবারসহ মোট ১১৪ জন ভূমি ও গৃহহীন পরিবারকে ২ শতক ভূমি ও গৃহ হস্তান্তর করা হবে।

    উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোকেও ভূমি ও গৃহ প্রদান করা হবে এবং প্রতিটি পরিবারকে হাইমচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা প্রদান করা হবে।

    প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন,প্রচার সম্পাদক শাহ আলম মিজি, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক কবির হোসেন, হাইমচর প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম পলাশ, মোঃ হোসেন গাজী, মতিন শিকদার,মোশাররফ হোসেন নয়ন।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান