
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব প্রসঙ্গে আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, দেশের আইন ও সংবিধান অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে পুলিশ প্রস্তুত। সোমবার রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, সরকার চাইলে এবং প্রয়োজন মনে করলে পুলিশ ক্রসফায়ারের মতো পদক্ষেপ নিতেও পিছপা হবে না।
আইজিপি আরও বলেন, কে ক্ষমতায় আসবে বা কখন পরিস্থিতি পরিবর্তন হবে—সেটি পুলিশের দেখার বিষয় নয়। বাহিনীর কর্মকাণ্ড নিয়ে নানা মহলের সমালোচনার জবাবে তিনি উল্লেখ করেন, পুলিশ কঠোর ভূমিকা নিলে ফ্যাসিস্ট তকমা দেওয়া হয়, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলা হয়। পুলিশকে কার্যকরভাবে কাজ করার পরিবেশ দেওয়ার পাশাপাশি যথাযথ ক্ষমতা প্রদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন। আইজিপি বলেন, ‘আমরা (পুলিশ) যদি লাঠিপেটা করি, বলবেন আমরা ফ্যাসিস্ট পুলিশ।
শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে পুলিশের কোনো বিকল্প নেই। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি ইন্টারনাল শৃঙ্খলা বজায় রাখা সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। নাগরিকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, পুলিশকে কোনোভাবে ব্ল্যাকমেইল না করার এবং নিজেরাও যাতে ব্ল্যাকমেইলের শিকার না হন সে বিষয়ে সচেতন থাকার। সবশেষে তিনি মন্তব্য করেন, কেবল ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চিন্তায় সমাজ কখনো সুখী ও সমৃদ্ধ হতে পারে না। এমপাওয়ার করতে হবে।’ ‘আপনার সুখে, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই। সব দল-মতের ইলেকশন এজেন্ডা থাকে শান্তি। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা কইরেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না’—বলেন তিনি। যত বাহিনীই বলি, সেনাবাহিনী বলি, তারা দেশ রক্ষা করবে, সার্বভৌমত্ব রক্ষা করবে, ইন্টারনাল শৃঙ্খলা, শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন—সবকিছুই আপনার-আমার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব।
