
মতলব প্রতিনিধিঃ
মতলব দক্ষিন উপজেলার পয়ালী কাদের বক্স মেমোরিয়াল ( কেবিএম ) উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ম্যাধমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলী রেজা আশরাফী । গত ১৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এ সময় তিনি ১০ শ্রেনীর শিক্ষার্থীদের পাঠ দান করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন , শিক্ষক সংকট ও সার্বিক বিষয়ে আলোচনা করে ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী প্রধান শিক্ষক চন্দন কুমার দাস, বিদুৎসাহী সদস্য জাকির হোসেন, সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, ফারজানা ইসলাম, অফিস সহকারী কাম হিসাবরক্ষক মোঃ হাবিবুর রহমানসহ সকল শিক্ষক, শিক্ষিকারা ।
