শিরোনাম
ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • ফেসবুকে কটূক্তি ও মানহানির অভিযোগে কালিগঞ্জ থানায় ব্যবসায়ীর অভিযোগ
  • ফেসবুকে কটূক্তি ও মানহানির অভিযোগে কালিগঞ্জ থানায় ব্যবসায়ীর অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    সাতক্ষীরার কালিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে তিনজন নামীয়সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শেখ জাহাঙ্গীর আলম (৫৪) নামে এক ব্যবসায়ী।অভিযোগ সূত্রে জানা যায়, শেখ জাহাঙ্গীর আলম কালিগঞ্জ উপজেলার মধ্যম মৌতলা গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের পুত্র এবং “মেসার্স রায়হান এন্টারপ্রাইজ” নামক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।

    তিনি অভিযোগে উল্লেখ করেন, রাজনৈতিক মতবিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনি দেখতে পান, অভিযুক্ত শেখ মিনহাজ (২০), শেখ নাঈম হোসেন (৩২) ও শেখ হযরত আলী (৪৪) নিজ নিজ ফেসবুক আইডি (Sk Minhaz, Sk Nayem ও “Shekh Hozrot”) থেকে তার নাম, ছবি ও তথ্য বিকৃত করে বাজে ক্যাপশনসহ মানহানিকর পোস্ট প্রচার করছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি শেখ জাহাঙ্গীর আলমের ছোট ভাই শেখ আলমগীর হোসেনকে জড়িয়ে নারীঘটিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও ফেসবুকে প্রচার করা হয়। উক্ত ভিডিওতে প্রকাশিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, “আসলে কোনো নারীঘটিত ঘটনা ঘটেনি।

    বরং পরিকল্পিতভাবে আমার ভাইকে সামাজিকভাবে হেয় করার জন্য কিছু ব্যক্তি ভিডিও সম্পাদনা করে মিথ্যা ক্যাপশনসহ ফেসবুকে ছড়িয়ে দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রকৃত ঘটনায় শেখ আলমগীর হোসেনকে রাস্তা দিয়ে যার পথে তুলে নিয়ে কিছু স্থানীয় ব্যক্তি শারীরিকভাবে নির্যাতন করেন।এরপর উল্টোভাবে তাকে জড়িয়ে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়, যাতে পরিবার ও সমাজে তাদের মানহানি ঘটে।

    শেখ জাহাঙ্গীর আলম বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে আমার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে এবং সামাজিক অবস্থান নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি এই ন্যক্কারজনক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি আরও বলেন,“সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অপপ্রচার শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও বিভক্ত করে ফেলছে। তাই এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ মৃধা বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,