শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • বাগাদীতে শ্রমিকের সাথে অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় উল্টো শ্রমিক নেতাকেই চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি অভিযোগ
  • বাগাদীতে শ্রমিকের সাথে অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় উল্টো শ্রমিক নেতাকেই চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি অভিযোগ

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    স্টাফ রিপোর্টারঃ

    চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ডিএনসি বাজারে ডাকাতিয়া নদীর পারে বিভিন্ন সিমেন্ট কোম্পানির সাথে ব্যাবসা করে আসছে ঐ ইউনিয়নের আবদুল্লাহ আল হাবিব।

    গত দুইদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আইডি থেকে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলামিন হোসেন রাজুকে জড়িয়ে আবদুল্লাহ আল হাবিবের কাছে চাঁদা চেয়েছেন মর্মে একটি বাকবিতণ্ডার ভিডিও ছড়ানো হয়।যা দেখে এলাকাবাসী ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

    বুধবার ২৫ ফেব্রুয়ারি সরজমিনে গিয়ে খোঁজ নিলে শ্রমিকরা জানান, আল আমিন রাজু এই ইউনিয়নের শ্রমিক নেতা। শ্রমিকদের কল্যাণে বিপদে আপদে তিনি সবসময় ছুটে আসেন। তার বিরুদ্ধে যে চাঁদাবাজের অভিযোগ তুলেছেন সেটি মিথ্যা এবং ভিত্তিহীন।

    মনির নামে এক শ্রমিক জানান, আমি হাবিবের ঘাটে শ্রমিক হিসেবে কাজ করতাম সেখানে আমার খাওয়া-দাওয়ার সমস্যা হওয়ায় আমি কাজ ছেড়ে দেই। সেখানে কাজ না করায় নির্বাচনের পরে আমার সাথে হাবিবের সাথে বাক বিতন্ডা হয় এবং সে আমাকে হুমকি-ধমকি প্রদান করে। সে কারণেই শ্রমিক দল নেতা আল আমিন রাজু ভাই বিষয়টির নিয়ে তার সাথে কথা বলেন তবে তিনি সেখানে কোন চাঁদা দাবি করেননি।

    এ বিষয়ে ঘাট মালিক আবদুল্লাহ আল হাবিব জানান, আলামিনের সাথে আমার অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে। তবে কিছু মানুষ এটাকে বাড়িয়ে চাঁদাবাজির ইস্যু তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করেছেন। তবে আল-আমিন রাজু আমার কাছ থেকে কোন চাঁদা দাবি করেননি। এ বিষয়ে কেহ বিভ্রান্তি হবেন না।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,