শিরোনাম
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
  • মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

    ধনাগোদা বার্তা.

    মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
    ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য-গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
    মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও স্কাউটের সদস্য সহ বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
    উপজেলা কমপ্লেক্সের সম্মুখে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য একেএম তাজুল ইসলাম প্রমূখ।
    এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতির বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমামগণ এ ব্যাপারে আলোচনা করতে পারেন। সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃনা করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করলে শিক্ষার্থীরা শিখতে পারবে।
    প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন,
    উন্নত রাষ্ট্র ও সুস্থ সমাজ গঠনের প্রধান অন্তরায় দুর্নীতি। দেশ থেকে দুর্নীতি নির্মূল না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)