শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন  হয়েছে : সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানভীর হুদা
  • মতলব উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন  হয়েছে : সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানভীর হুদা

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ নাজমুল প্রধান :
    চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানভীর হুদা বলেন, বিএনপিতে ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির বিরুদ্ধে একটি কুচক্রীমহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করছে। তাদের বলে দিতে চাই, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে কিছু করতে পারেনি, বরং বিএনপি এখন দ্বিগুণ শক্তিশালী হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় রয়েছে নেতৃবৃন্দ।

    শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার ও ছেংগারচর পৌর বিএনপির আয়োজন মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন অধ্যাপক তানভীর হুদা।
    তানভীর হুদা বলেন, বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এ দলে কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী কিংবা মাদক কারবারিদের জায়গা নেই। গত এক বছর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার সরকার পতনের পরেও সাধারণ মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। কারণ, প্রশাসনযন্ত্রসহ দেশের নানা স্থানে ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে বসে থেকে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
    তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি নির্বাচিত সরকার গঠন হলেই এসব ষড়যন্ত্রের অবসান ঘটবে। বিএনপি সাধারণ জনগণের দল, আর একনিষ্ঠ নেতাকর্মীদের জন্যই আজ দলটি এতটা মজবুত হয়েছে।

    তানভীর হুদা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গত ৫ আগস্টের পরে যারা বিএনপিতে এসেছেন, তাদের যাচাই-বাছাই করে সদস্যপদ দিতে হবে। আর যারা বিগত ১৭ বছর ধরে হামলা-মামলা সহ্য করে, জেল-জুলুম খেটে দল ছাড়েননি—তাদের অগ্রাধিকার দিতে হবে। তারাই আগামী দিনে বিএনপির নেতৃত্ব দেবেন।
    তিনি গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার উল্লেখ্য করে বলেন, ওখানে আবারো প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এই মুহূর্তে বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

    উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, চাঁদপুর জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, কানাডা বিএনপি সাধারণ সম্পাদক নবির হোসেন নবি, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহা পরিচালক মো. আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফরাজি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা বেগম, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ।
    আলোচনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদ জানিয়ে সুজাতপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।

    ছবি ক্যাপশন :
    মতলব উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক তানভীর হুদা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)