শিরোনাম
সুনামগঞ্জে দেড় শতাধিক সিসি ক্যামেরা অকেজো: বাড়ছে অপরাধ করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে কর্মী নিয়োগ ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
  • মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ নাজমুল প্রধান :
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাউছার (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা ৩০ মিনিটে দুর্গাপুর ইউনিয়নের কলসভাঙ্গা গ্রামের ফজলুল হক মোল্লার বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মো. কাউছার ওই বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে একটি ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার ডোবার পানিতে পড়ে গেলে সেটি উঠাতে গিয়ে তিনি পানিতে নামেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মতলব উত্তর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ভিকটিমের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। উভয় পক্ষের কেউ কোনো অভিযোগ না করায় আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল না।

    জানা যায়, নিহত মো. কাউছার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের বাসিন্দা এবং জহির হাসানের পুত্র। তিনি লবাইরকান্দি আল আমিন এতিমখানা মাদ্রাসার আলিম শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎসংযোগ ও নিরাপত্তা ব্যবস্থায় আরও সতর্কতা গ্রহণের দাবি জানিয়েছেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)