শিরোনাম
রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে সাদুল্ল্যাপুর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি : তানভীর হুদা
  • মতলব উত্তরে সাদুল্ল্যাপুর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি : তানভীর হুদা

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক প্রধান :
    চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের দল হচ্ছে বিএনপি। মা-বোনদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই বিএনপির মূল শক্তি। তিনি বলেন, আপনাদের আত্মীয়-স্বজন যারা আছেন, সকলের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। ইতিমধ্যেই বিএনপি মহিলা দলের নেত্রীরা ধানের শীষের সালাম ও তারেক রহমানের ৩১ দফা দাবি লিফলেট আকারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আশা করছি মতলবের প্রতিটি ঘরে ঘরে এই লিফলেট যথাসময়ে পৌঁছে যাবে।
    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দ্রাকান্দি ভূঁইয়া বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তানভীর হুদা বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল ঘোষণা, দেশ এখন নির্বাচনের পথে ধাবিত হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য ঘরে ঘরে ছুটে যাচ্ছে। বিএনপি বিশ্বাস করে মানুষের ভোট ও সমর্থনের ওপর নির্ভর করে। আমরা যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, তবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাব।
    তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি। তাদের ভোট অধিকার হরণ করা হয়েছিল, দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপির হাজারো নেতাকর্মী হামলা, মামলা, হত্যা ও গুমের শিকার হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার।

    তানভীর হুদা বলেন, ২০১৮ সালে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়, তার চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগের খুনের আসামিরাও জামিনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি, উদ্দেশ্য ছিল জেলে রেখে তাকে মেরে ফেলা। তারেক রহমানকেও নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোটি মানুষের দোয়া ও আল্লাহর রহমতে তারা আজও বেঁচে আছেন।

    তিনি আরও বলেন, যারা আমার নেতা তারেক রহমানের ওপর অত্যাচার করেছিল, তারা আজ ঘৃণিত ও নিষিদ্ধ দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা উঠে গেছে, কারণ তারা মানুষের জন্য কাজ না করে লুটপাট, মামলা ও দখলবাজিতে লিপ্ত ছিল।
    বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তানভীর হুদা বলেন, মানুষের মন জয় করতে হলে মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। দলের কোনো বাহাদুরি, চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না। মানুষের ভালোবাসাই হবে বিএনপির আসল শক্তি।

    সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আরশাদ বেপারী। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান প্রধান।
    বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান বেপারী, ইউনিয়ন বিএনপি’র সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
    এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আফসার উদ্দিন খান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, উপজেলা তাতীদলের সহসভাপতি আরশাদ মোল্লা, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)