
সমির ভট্টাচার্য্য ঃ
মতলবে ঐতিহ্যবাহী কিশোর ব্রাদার্স ক্লাবের নিজস্ব ভবনের উদ্বোধন অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে করা হয়েছে।
ভবন উদ্বোধন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও যুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মিঞা মো. জাহাঙ্গীর আলম।
গত ১৩ জুলাই বুধবার বিকালে মতলব নিউ হোস্টেল মাঠ সংলগ্ন কিশোর ব্রাদার্স ক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি প্রকৌশলী ফারুক বিন জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সারোয়ার হোসেন রোমান, প্রথম সচিব, জাতীয় রাজস্ব বোর্ড, যুদ্ধকালীন কমান্ডার ও ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মিঞা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি আওলাদ হোসেন লিটন, মেয়র, মতলব পৌরসভা ও উপদেষ্টা, কিশোর ব্রাদার্স ক্লাব, আলআমিন ক্রীড়াচক্রের কর্মকর্তা শিহাব সরকার, কিশোর ব্রাদার্স ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম আলেক, মহিলা সম্পাদিকা ফেরদৌসী বেগম রুনু, ক্লাবের কার্যনির্বাহী সদস্য গোলাম নবী বাদল প্রমুখ। বক্তারা ক্লাবের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এবং কিশোরদের কিভাবে মাঠমুখী করা যায় সেসব দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান শাহিন,সাংস্কৃতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম মানিক,দপ্তর সম্পাদক মো. জানিবুল আলম জনি, কার্যনির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম সরকার, মনজিল হোসেন, আশরাফুল জাহান শাওলিন, উপদেষ্টা মো. জামাল উদ্দিন মন্টু,অধ্যাপক মোশারফ হোসেন,সদস্য সাইফ বাবু, মনির প্রধান, মাসুদ মৃধা, মো. হাসান আহমেদ, সাইফুর রহমান সবুজ, মতলব দাবা ফেডারেশনের সভাপতি অধ্যাপক অরুণ চন্দ্র সরকার, নবীন সদস্য ফাইয়াজ বিন জামান, মোঃ সাফিন জামান আবির,
মোঃ হামীম জামান মাহাদি সহ ক্লাবের অন্যান্য সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা । অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। শুরুতেই ক্লাবের প্রয়াত সদস্য ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন তাঁদের স্মরনে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মোরশেদ আলম সিরাজী ।
